কাউন্সিলার অম্লান ভাদুরি ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন মালদার ফোয়ারা মোড়ে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, কাউন্সিলার অম্লান ভাদুরি, বিধায়ক তথা কাউন্সিলার নীহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। মহরমের দিন যে সমস্ত মহরম কমিটি গুলি শান্তি, শৃঙ্খলা বজায় রেখে এবং প্রশাসনের আইন মেনে ভালো করে মহরম পালন করেছেন তাদের উৎসাহ বাড়াতে এবং আগামী দিনেও তারা যেন ভালো ভাবে এই দিনটি উদযাপন করে, তার জন্য কয়েকটি মহরম কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রথম স্থান অধিকারী ক্লাবকে একটি ট্রফি সহ ১০ হাজার টাকার চেক, দ্বিতীয় স্থান অধিকারী ক্লাবকে একটি ট্রফি সহ ৫ হাজার টাকার চেক ও তৃতীয় স্থান অধিকারী ক্লাবকে একটি ট্রফি সহ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
মালদা